Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ পরিবার নিঃস্ব

admin • 09 Jul 2024, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ পরিবার নিঃস্ব

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় খতিজা বেগম (৫৫), সেলিম উদ্দিন (৪৫), মোরশেদুল আলম (৩৮), এরশাদুল আলম (৩৫), জামশেদুল আলম (৩২), মনজুর ইসলাম (২৮), আবদুল আওয়াল (৩৮), রবিউল হাসান (৩০), আবদুর রহিম (৩০) খানিজ ফাতেমা (৪৮), ও ইউসুপের (৬০) ঘর পুড়ে যায়।

স্থানীয়রা এক ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করে। পরে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত খতিজা বেগম বলেন, ‘আমরা কেউ ঘর থেকে কিছুই বের করতে পারি নাই। এক কাপড় নিয়ে বের হয়ে গেছি ঘর থেকে।

গোঁগুানোর ঠাঁই পর্যন্ত রইল না। ১১টি পরিবার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, দুটি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।