Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গ্যাস লাইটারের আগুনে প্রাণ গেল শিশুর

admin • 10 Feb 2023, 09:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গ্যাস লাইটারের আগুনে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস লাইটারের আগুনে ঝলসে সাদিয়া নামের ৭ বছরের এক শিশু মারা গেছে। সে পৌরসভার বলদিটারী এলাকার দরিদ্র কাঠমিস্ত্রি সাদ্দাম হোসেনের মেয়ে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে প্রতিবেশি ফিরোজ আলম জানায়, প্রতিদিনের মতো বিকেল সাড়ে ৩ টায় সাদ্দামের বাড়ীতে গ্রামের অন্যান্য মহিলাদের সঙ্গে তার স্ত্রী ৪ বছরের শিশু ফিয়ামাকে সঙ্গে নিয়ে হুজুরের কাছে আরবী শিক্ষা নিতে যায়।

 

এক পর্যায়ে ফিয়ামা ও সাদ্দামের মেয়ে রান্নাঢুকে ঢুকে লাইটার নিয়ে খেলতে থাকে। খেলার ছলে লাইটার দিয়ে ঘরের পেছনের পলিথিনে আগুন ধরায়। এ সময় পলিথিনের আগুন থেকে সাদিয়ার শরীরে আগুন ধরে যায়। পরে প্রতিবেশিরা এসে সে আগুন নেভায়। আগুনে ঝলসে যাওয়া সাদিয়াকে পরে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন জানান, ঘটনার পরপরই সাদিয়াকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ডাক্তাররা সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

সেখানে তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে পাঠানো হয় ঢাকায়। রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তির উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে সাদিয়া মারা যায়।

 

নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।