Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোসলের সময় কিশোরীর ভিডিও ধারণ, অতঃপর...

admin • 19 Jan 2024, 09:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গোসলের সময় কিশোরীর ভিডিও ধারণ, অতঃপর...

বাগেরহাটের ফকিরহাটে কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে এক বখাটে যুবক। চাঁদা নেয়ার সময় ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরীর বাবা বাদী হয়ে অহিদ মোড়ল (২৮) নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে ফকিরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওহিদ ফকিরহাট উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে।

 

কিশোরীর বাবা জানান, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্যাকেটটি খুলে দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। সেখানে লেখা ছিল ‘মেমোরি কার্ডটিতে একজন মেয়েকে দেখবেন। এ ছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে ফকিরহাটের মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে।

 

ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়া হবে।’ পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।

 

চিঠি অনুযায়ী তিনি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এ সময় তিনিসহ অন্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। আটকের পর জানা যায় তার নাম অহিদ মোড়ল। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, এ ঘটনায় টাকা নেয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।