Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোসলে নেমে গৃহবধূসহ নিহত ৪ জনের পাশাপাশি দাফন সম্পন্ন

admin • 15 Jul 2024, 10:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গোসলে নেমে গৃহবধূসহ নিহত ৪ জনের পাশাপাশি দাফন সম্পন্ন

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাড়ির পাশে ফসলি জমির বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিহত ৪ জনের পাশাপাশি করবে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুলাই সকাল ৯টায় শত শত মানুষের

অংশগ্রহণে একইসাথে চারজনের জানাযার নামাজ সম্পন্ন করে উপজেলার দক্ষিণ বালুচর সামাজিক কবরস্থানে চারজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। এদিকে একসঙ্গে একই গ্রামের ৪ জনের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া,পরিবারে চলছে শোকের মাতম।

এর আগে গত রবিবার( ১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর বাড়ির পাশের ফসলি জমিতে থাকা বন্যার পানিতে পাচ জন মিলে গোসল করতে নেমে গৃহবধু, এক কিশোরী ও দুই শিশু মৃত্যু হয়। তবে এ ঘটনায় বেঁচে ফেরেন মারিয়া নামের এক শিশু।

নিহতরা হলেন, দক্ষিণ বালুর চর এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৫) সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯), ও দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা। মৃত দিশা আক্তার স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। রোকসানা দক্ষিণ বালুচর এলাকার গৃহবধূ ছিলেন। আর মৃত সাদিয়া ও খাদিজা তারা দুজনেই একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

গোসলে করতে গিয়ে প্রাণে বেঁচে ফিরে শিশুর মারিয়ার মা বলেন, রোববার বিকেলে ধানখেতের জমিতে বন্যার পানি আসায় গোসল করতে যায় সবাই। পানিতে গোসল করতে করতে এক এক করে চারজন পানিতে ডুবে যায়। আমার মেয়ে তাদের থেকে একটু দূরে ছিল। তাদের ডুবে যাওয়া দেখে সে সামনের দিকে আর আগায়নি। দ্রুত লোকজন গিয়ে দেখে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠেছে। আর দুইজনের মরদেহ তলিয়ে ছিল।

এ বিষয়ে শ্যামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ আলী বলেন, সকাল ৯ টার দিকে জানাজা শেষে বালুরচর সামাজিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানিতে গোসল করার সময় এতো জনের একসঙ্গে মৃত্যু আমরা কখনোই দেখিনি।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে নিহত চারজনের দাফন সোমবার সকালে সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।