Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

admin • 23 Nov 2024, 07:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

 পঞ্চগড়ের দেবীগঞ্জে গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন অবস্থিত গোবিন্দ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায়ের সঞ্চালনায় মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান।

 

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র রায় বলেন, ২০২৪ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের আবাসিক ও অনাবাসিক মোট শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩০০ জন।

 

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ সহ ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ প্রাপ্ত হয়েছে ৫৬ জন। আগামী ২০২৫ সালের বিদ্যালয়টি থেকে ১০৭ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

এছাড়া সমাবেশে বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

   

উল্লেখ্য যে, বিগত বছরগুলোতে শতভাগ পাশ সহ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় রয়েছে সোনাহার গোবিন্দ আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।