Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

admin • 13 Jan 2024, 11:28 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

 

পঞ্চমবার সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধুকন্যার প্রথম সফর। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

 

এ সফরে শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। ফলে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জেলার সর্বত্র নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

 

এদিন টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা থাকবেন। সবশেষ শুভেচ্ছা বিনিময় শেষে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।