গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই গাড়ির পাঁচজন যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে এদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার নিহত হন। আহত হন মাইক্রেবাসের অপর তিন যাত্রী এবং বাসের দুই যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।





