Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

admin • 06 May 2024, 07:14 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ২৮ হাজার ২০০ টাকার জাল নোটসহ লিপন মোল্লা (৪৫) নামে এক জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ মে) রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। লিপন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন লিপন মোল্লা। এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছে থাকা ২৮ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধার করে।

তিনি আরও জানান, এসব জাল নোট বাজারে ছড়াতে খুলনা থেকে মাত্র ৬ হাজার টাকা দিয়ে ৩০ হাজার টাকার জাল নোট কিনে গোপালগঞ্জে আসে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বেচা-কেনার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।