Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৬

admin • 06 May 2024, 11:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জে সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম ধাপে আগামী বুধবার (৮ মে) সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেতা রিয়াজ উদ্দিন (আনারস), জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ (দোয়াত–কলম), জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব (ঘোড়া), বর্তমান ভাইস চেয়ারম্যান এস এম নাছিম পূরেজা নূর দিপু (মোটরসাইকেল) ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম (কাপ-পিরিচ)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।