Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

admin • 12 Dec 2023, 11:23 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাচ্ছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ৯টা ৫৮ মিনিটে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

 

তিনি জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলছে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।