Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

admin • 21 Mar 2025, 04:40 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশে সড়কে এই ঘটনা ঘটে। 

 

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহত সুমনের শ্যালক মো. বাদশা মিয়া রুবেল জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। সুমন স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে মিরপুর ভাষানটেক এলাকায় থাকত। মহাখালী টিভি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে তার ইন্টারনেট ব্যবসা রয়েছে। আগে মহাখালী টিভি গেট এলাকায় থাকতো। সুমন বনানী থানা যুবদল কর্মী ছিল।

 

তিনি আরো জানান, টিভি গেট এলাকায় ‘একে৪৭’ গ্রুপের রুবেল নামে এক ব্যক্তি ডিসের ব্যবসা করেন। তার সঙ্গেই সুমনের ব্যবসা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ আছে। মাঝে মাঝে সে সুমনকে হত্যার হুমকি দিত। ওই গ্রুপের লোকজন সুমনকে গুলি করে থাকতে পারে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।