Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

admin • 24 Nov 2024, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচনের আয়োজন করা হবে। বলেছেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। 

 

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথবাক‍্য পাঠ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

তরুণদের স্বপ্ন পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নাসির উদ্দীন বলেন, তরুণরা দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

 

সিইসি আরও বলেন, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে আসা মানুষ। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। চ্যালেঞ্জ নিয়েছি। সফল হয়েছি। আমরা সুষ্ঠু ভোট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

নাসির উদ্দীন বলেন, প্রধান বিচারপতি বলেছেন সমন্বয় করে কাজ করতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।