Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাড়ি সার্ভিসিংয়ের দোকানে মিলল ১৬৭১ লিটার ডিজেল

admin • 31 Mar 2026, 08:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাড়ি সার্ভিসিংয়ের দোকানে মিলল ১৬৭১ লিটার ডিজেল

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌর শহরের আজাদ মোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামের একটি দোকান থেকে এই জ্বালানি তেলের মজুত জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারা দেশে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে আজাদ মোড় এলাকায় গাড়ি মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকানটিতে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। তবে এ সময় দোকান মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, যার মূল্য ধরা হয় ১ লাখ ৬১ হাজার ৬৮ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের নেতৃত্বে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে অংশ নেন। ইউএনও রুবানা তানজিন জানান, বিভিন্ন ব্যবসার আড়ালে অবৈধভাবে তেল মজুত করে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চান, তারা প্রকৃত ব্যবসায়ী নন। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।