Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে সাংবাদিক হত্যা:দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

admin • 08 Aug 2025, 02:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে সাংবাদিক হত্যা:দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সব পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেলিম ট্রেড সেন্টার ঘুরে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনায় এবং সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস ও সহসভাপতি কানন আচার্য।

 

বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

 

খাগড়াছড়ি সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকেরা এই কর্মসূচিতে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।