Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

গাজীপুরে বিএনপির গণমিছিলে জনতার ঢল

admin • 18 Aug 2023, 09:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গাজীপুরে বিএনপির গণমিছিলে জনতার ঢল

গাজীপুরে বিএনপির গণমিছিলে জনতার ঢল নামে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা থেকে মিছিলটি শুরু হয়।

পরে স্থানীয় টেকনগপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারের সামনে দুপুর ১২টার দিকে পুলিশি বাধায় শেষ হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু মিছিলে নেতৃত্ব দেন।

আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, রাকিব উদ্দিন সরকার পাপ্পু,

 

ড. শহীদউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আহমেদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, জিএস সুরুজ আহমেদসহ নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।