Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

admin • 05 Apr 2026, 09:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী ওই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।