Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের মিছিল

admin • 15 Nov 2023, 03:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের মিছিল

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা চলমান অবরোধের সমর্থনে মিছিল করেছেন।

 

বুধবার সকালে স্থানীয় দত্তপাড়া এলাকায় ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগরের টঙ্গী শাখার উদ্যোগে এ মিছিল করা হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, ছাত্রশিবিরের নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, অন্যায়ভাবে আটক সব নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মিছিল করে বিভিন্ন স্লোগান দেন। তারা মিছিল করে গ্রেফতার এড়াতে দ্রুত চলে যান।

 

টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবিরের মিছিলের খবর আমার জানা নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।