Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন দালালকে কারাদণ্ড

admin • 08 Jul 2024, 04:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তিন দালালকে কারাদণ্ড

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চোখ পড়ল জেলা প্রশাসনের। অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘবে পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৮ জুলাই) দুপুরে ভ্রমমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযানকালে তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন এ থেকে অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সেবা গ্রহীতাদের নানা অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিন দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।