Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাছ ও ফুলের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

admin • 21 Feb 2025, 07:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাছ ও ফুলের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা

গ্রিলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগান। বাগানের এক কোণে কাঁটা মেহেদী গাছ। আর সেই গাছগুলো কেটে তৈরি করা হয়েছে শহীদ মিনার। সেখানেই আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায়।

 

শহীদ মিনারটিকে গাদা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ইতোমধ্যে নান্দনিক এ শহীদ মিনারটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ব্যতিক্রম এ শহীদ মিনারটি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তৈরি করা হয়েছে।

 

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইট-পাথরের পরিবর্তে গাছ ও ফুলে নির্মিত ব্যতিক্রম এ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

 

ইতোমধ্যে আলোচনায় আসা শহীদ মিনারটি দেখতে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

শহীদ মিনার দেখতে আসা আল ইমরান বলেন, একজন শিক্ষকের সৃজনশীল এমন কাজ আমাদের জন্য শিক্ষণীয়। উনার এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।