Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় ৫ লাখ টাকার মাদক জব্দ,বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

admin • 12 Dec 2024, 08:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় ৫ লাখ টাকার মাদক জব্দ,বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক কারবারি বাবা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

 

গ্রেপ্তাররা হলেন- মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮) ও তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)।

 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টোর রুম থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় বাহাদুর সরকার, তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে। পরে আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।