Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় মাদরাসার খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

admin • 05 Dec 2023, 05:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় মাদরাসার খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

গাইবান্ধা শহরে মাদরাসার রান্না করা খাবার খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাইবান্ধা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালাম আজাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

   

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানার শিশু-কিশোর শিক্ষার্থীরা সোমবার (৪ ডিসেম্বর) রাতের ভাত খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে।

 

সকাল থেকে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার বেগতিক দেখে ওই শিক্ষার্থীদের গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

ডা. আবুল কালাম আজাদ, খাবারে বিষক্রিয়া অথবা ব্যাকটেরিয়া জমে থাকার কারণে অথবা বেশ কয়েক ঘণ্টা বা ঠান্ডা খাবার খেয়ে ওই শিশুরা আক্রান্ত হয়েছে। ঠান্ডা ও শীতের সময়ে গরম খাবার খাওয়ার জন্য পরামর্শ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।