Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু

admin • 15 May 2025, 10:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ওই এলাকার মৃত সাহেব আলীর ছেলে আফজাল (৬৫), একরামুলের ছেলে মোশারফ (২৬) ও মকবুলের মিলন মিয়া (৩০)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।

 

কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বাড়িতে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের (সংযোগ তার) তার পুড়ে গিয়ে টিনের ঘরের গায়ে লেগে ছিল। ওই ঘরে প্রথমে অসাবধানতাবশত মোশারফ হোসেন প্রবেশ করে এবং বিদ্যুতায়িত হন। এসময় আফজাল হোসেন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের দুজনকে মিলন উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে তিনজনই গুরুতর আহত হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাদশা আলম জানান, একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যের মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।