বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজারের ঢাকা-রংপুর মহাসড়ক এলাকায় মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ মশাল মিছিল করেন তারা।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে এ মিছিল করা হয়। মিছিলে বিএনপি ছাড়াও সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।





