Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাইবান্ধায় পুকুরে ডুবে মামি-ভাগনির মৃত্যু

admin • 20 Jul 2023, 08:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় পুকুরে ডুবে মামি-ভাগনির মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ডুবে জীম বেগম (২৩) ও ঊর্মিলা (৭) নামের দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জীম বেগম ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী ও শিশু ঊর্মিলা রুহুল আমিনের মেয়ে। তারা সম্পর্কে মামি-ভাগনি।

স্থানীয়রা জানান, জিম বেগম শিশু উর্মিলাকে নিয়ে পুকুর পাড়ে ঘাস পরিষ্কার করছিলেন। কিছুক্ষণ পর ঊর্মিলা হঠাৎ পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় তাকে বাঁচাতে জিম বেগম পানিতে লাফ দেন। সাঁতার না জানায় পুকুরের পানিতে দুজনই ডুবে যান। পরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে মামি-ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।