Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গলায় ভাত আটকে রিকশাচালকের মৃত্যু

admin • 04 Feb 2023, 06:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গলায় ভাত আটকে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে গলায় ভাত আটকে আব্দুল আজিজ (২২) নামে এক রিকশাচালক মারা গেছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের বোন জামাই নান্নু জানান, আজিজ ছয় মাস ধরে রিকশা চালাচ্ছিল। আজ রিকশা চালিয়ে দুপুরে বাসায় আসেন ভাত খেতে। খাওয়ার একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢামেকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

 

তিনি বলেন, আজিজ লক্ষ্মীপুরের রায়পুর থানার কেরোয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শ্যামপুরের নামাশ্যামপুর এলাকায় থাকতেন। চার ভাইবোনের মধ্যে আজিজ সবার ছোট।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।