Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin • 01 Apr 2023, 08:38 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে গলায় ওড়না পেঁচিয়ে সাথী আক্তার (৩৫)) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

শুক্রবার সন্ধ্যায় চরকামট খালী গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ। সাথী আক্তার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের বাবুল

মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। স্বামী ও একমাত্র ছেলে ফয়সাল মিয়া সৌদি প্রবাসী। ২ মেয়ে নিয়ে বাড়ীতে থাকতো সাথী।

 

সাথী গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের আবুল কাশেমের মেয়ে।

 

স্থানীয় ও পরিবারসুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে দুতলা বাড়িতে দ্বিতীয় তলায় ঘরের দরজা- জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সাথী আত্মহত্যা করে।

 

দীর্ঘসময় মাকে কাছে না পেয়ে বড় মেয়ে সামিয়া আক্তার খোঁজাখুঁজি শুরু করে।পরে ঘরের দ্বিতীয় তলায় দেওয়ালের ফাঁক দিয়ে আবদ্ব ঘরে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।এসময় সামিয়ার চিৎকার শুনে বাড়ির অন্যরা ছুটে আসে।পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্বার করে।

 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।আগামীকাল লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।