Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গর্ত খুঁড়তেই একে একে বেরিয়ে এলো অর্ধশতাধিক সাপ

admin • 03 Jul 2024, 10:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গর্ত খুঁড়তেই একে একে বেরিয়ে এলো অর্ধশতাধিক সাপ

নাটোরের গুরুদাসপুরে কৃষক আব্দুল মতিনের মাটির ঘর থেকে ৫০টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকার পাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

কৃষক আব্দুল মতিন জানান, সকালে হঠাৎ দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখা যায়। সাপটি মারতে গেলে গর্তে লুকিয়ে পড়ে। তখন প্রতিবেশী কয়েকজনের সহযোগিতায় সাবল দিয়ে গর্তগুলো খুঁড়ে একে একে সাপের বাচ্চা ও বড় সাপ বের হয়। প্রায় এক ঘণ্টা খুঁড়ে ৫০টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে।

 

স্থানীয়রা জানান, আব্দুল মতিনের বাড়ি থেকে সাপগুলো বের হওয়ার পর থেকে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনিকভাবে নিয়মিত তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

 

তবে পরিবশেকর্মীরা বলছেন, সাপগুলো না মেরে পরিবেশকর্মী, বন বিভাগসহ প্রশাসনকে খবর দিলে ভালো হতো। সাপগুলো পিটিয়ে মারা ঠিক হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।