Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গভীর রাতে হোটেল ও কটেজ থেকে ১৩ তরুণ-তরুণী আটক

admin • 17 Dec 2023, 06:48 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গভীর রাতে হোটেল ও কটেজ থেকে ১৩ তরুণ-তরুণী আটক

কক্সবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল-কটেজ থেকে ১৩ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিম ওই অভিযান পরিচালনা করে।

 

জানা গেছে, কিছু হোটেল ও কটেজগুলোতে দিন দুপুরে চলছে মাদক বিকিনিকিসহ অসামাজিক কার্যকলাপ। এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

 

যার প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর গভীর রাতে অভিজান পরিচালনা করে কলাতলী লাইট হাউজ এলাকার জলপরী রোডের হোটেল এবিসিএল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজের বিভিন্ন রুম থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৭ জন নারী এবং ৬ জন পুরুষসহ মোট ১৩ জনকে আটক করা হয়। আটক প্ররত্যকের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।

 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।