Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গভীর রাতে বাড়ি ভাঙচুর করে আসবাবপত্র ফেললো পুকুরে,ঘর ছাড়া পরিবার

admin • 07 Dec 2024, 08:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গভীর রাতে বাড়ি ভাঙচুর করে আসবাবপত্র ফেললো পুকুরে,ঘর ছাড়া পরিবার

জামালপুরের মেলান্দহ উপজেলায় গভীর রাতে ঘরবাড়ি ভাঙচুর করে আসবাবপত্র পুকুরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া ঘটনার পর থেকে ঘর ছাড়া হয়েছে ভুক্তভোগী পরিবার। এঘটনায় আহত একজন জামালপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টা দিকে উপজেলার মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মেলান্দহ থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

 

অভিযোগে উল্লেখ করা হয়,'শুক্রবার দিবাগত রাত ১২ টায় দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রশিদ ও রসুল মিয়ার বাড়িতে হামলা করে জাকির হোসেনের লোকজন। এসময় আতংক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ করে তাঁরা। পরে রশিদকে বাড়ি থেকে বের করে হত্যার উদ্দ্যেশে গুরুতর আহত করে। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে আব্দুর রশিদ ও রসুল মিয়ার বাড়ি ভাংচুর, লুটপাট ও আসবাবপত্র তছনছ করে পুকুরে ভাসিয়ে দেয়। অভিযোগপত্রে ১০ জনের নাম উল্লেখ ও ১৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

এঘটনায় স্থানীয়রা বলছেন,'রাত ১২ টা দিকে হঠাৎ ডাক চিৎকার শোনা যায়। এসময় ভাঙচুরের শব্দ শোনা যায়। তবে ঘরবাড়ি কে বা কারা ভাঙচুর করছে তা দেখিনি। সকালে দেখি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। সকাল বেলা পুলিশ ও সেনাবাহিনী এসেছিল।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন,'দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিপক্ষ জাকির হোসেনের লোকজনের সঙ্গে। সে বিরোধের জের ধরে শুক্রবার দিবাগত রাত ১২ টা দিকে দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করে। এসময় রশিদকে হত্যা করার উদ্দেশ্য তাকে কুপিয়ে জখম করে এবং ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে জিনিসপত্র সবকিছুই পুকুরে ফেলে দেন। তাঁর পর থেকে ঘরবাড়ি ছাড়া ওই পরিবার।

 

ভুক্তভোগী রশিদের মা রওশনারা বেগম বলেন,'আমার ছেলেকে মারার জন্য বাড়িতে হামলা করে। আমার ছেলেকে প্রায় মেরে ফেলেছিল। ঘরবাড়ি ভেঙ্গে জিনিসপত্র সবকিছুই পুকুর ফেলে দিয়েছে। রাত থেকে আমরা আর বাড়িতে যেতে পারিনি। রাস্তার পাশে বসে আছি। আমাদের কোন খাওয়া-দাওয়া নেই। ছেলের হাত কেটে দিয়েছে ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে।

 

আহত আব্দুর রশিদের বোন পারভীন আক্তার বলেন, আমাদের কেনা জায়গায় তারা দখলে যেতে দেয়না। এর আগেও একবার গিয়েছিলাম তখনও ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিয়েছিল। গতরাতে নতুন করে ৭-৮জন মিলে আবারও সব ভেঙে ফেলে। এসময় আমার ভাই বাঁধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমরা এখন বাড়ি ছাড়া। তারা হুমকি দিচ্ছে বাড়িতে যে যাবে তাকেই মেরে ফেলবে।

 

অভিযুক্তরা বলেন,'কবরস্থানের জায়গা দখল করার জন্য তারা নিজেরাই রাতে নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে। ভাঙচুর করে সমাজের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। নিজেরা নিজেরাই ঘর বাড়ি ভাঙচুর করে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।

 

এ বিষয়ে জাকির হোসেন বলেন,'আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ঢাকায় আছি এ ঘটনায় আমি কিভাবে জড়িত.! কবরস্থানের জমির দখল করার জন্য নিজেরাই এই ঘটনা করে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

 

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল হাসান হিমন বলেন,'রাতে একজন ব্যক্তি আহত অবস্থায় থানায় আসে। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এখনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।