Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গড়াই নদীতে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 21 Jun 2023, 07:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গড়াই নদীতে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টা ও বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর এলাকায় গড়াই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে গড়াই নদ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

প্রথম পাওয়া মরদেহের মুখে কাপড় বাঁধা ছিল। দ্বিতীয় মরদেহ উদ্ধারের কাজ চলছে। দুজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

 

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।