Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin • 26 Dec 2024, 08:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ার খোকসায় শীতার্তদের মাঝে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী। আজ ( ২৬'ডিসেম্বর ) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুক্তিযুদ্ধ সংসদ চত্বরে নিজ উদ্যোগে পৌরসভার আড়াই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন খাঁন, খোকসা পৌর বি,এন,পি'র সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস আব্দুল মঈদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও খোকসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী সহ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।

কম্বল বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে শেখ সাদী বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন,তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ,সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি,পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

আরএস/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।