Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

admin • 16 Dec 2023, 09:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।। শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়।

 

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ পরে খোকসা জানিপুর সরকারি পাইলট বিদ্যালয়ে খেলার মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।

   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

   

এছাড়াও খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ।  বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মানবিক অনুষদের ডীন ডঃ শহিদুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ডক্টর আমানুর আমান ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।