Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত

admin • 05 Feb 2023, 04:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত

কুষ্টিয়ার খোকসায় কাঠের ফার্নিচারের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কালিবাড়ী রোডে অবস্থিত প্রতাপ আদিত্য'র ফার্নিচারের শো-রুমে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এতে তৈরি কাঠের খাট, সোফা, ড্রেসিং টেবিলসহ প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত প্রয়োজনীয় মেশিনপত্র ও চেরাই কাঠ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা আগুন টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের মালিক প্রতাপ আদিত্য সিং ঘটনাস্থলেে এসে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সে সময় আগুন নিয়ন্ত্রণে না এলে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে কুমারখালী ফায়ার সার্ভিস এসে দুটি ইউনিটের যৌথ চেষ্টায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ভস্মিভুত প্রতিষ্ঠানটির মালিক প্রতাপ আদিত্য'র স্বপ্ন।

প্রতিষ্ঠানের মালিক প্রতাপ আদিত্য সিং জানান, তিনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।