Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

খোকসায় বাটামপেটা করার অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা।

admin • 14 Jan 2023, 08:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় বাটামপেটা করার অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের মামলা।

কুষ্টিয়ার খোকসা ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটনের বিরুদ্ধে কাঠের বাটাম দিয়ে মারার অভিযোগ এনে গত মাসের ২১ তারিখে থানায় একটি এজাহার দায়ের করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

তবে মতিয়ারের আনিত অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটনসহ অনান্য সহকারী শিক্ষকমন্ডলী ও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

এদিকে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিব্রত বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনতে এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের শাস্তি হওয়া দরকার। অভিযুক্ত মতিয়ার রহমানের বিরুদ্ধে এর আগেও অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেছে বলে জানা গেছে।

মতিয়ার রহমান ২০১৭ সালে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মানুষ গড়ার শপথ নিলেও বিদ্যালয়টিকে দুর্নীতির আতুড়ঘর হিসেবে গড়ে তুলেছেন। এমনটিই অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

অভিভাবকরা বলছেন, শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা-পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ রহিম এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকরা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মতিয়ারের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার খোকসা উপজেলার শিক্ষা অফিসার নাজমুল হকের নেতৃত্বে একটি তদন্ত টিম বিদ্যালয়ে আসে। তদন্ত শেষে তদন্ত টিমের প্রধানের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তদন্তের স্বার্থে বিষয় গোপন রাখার কথা জানান তিনি।

তদন্তর বিষয় নিয়ে প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজী হননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।