Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

admin • 09 Jan 2025, 07:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া খোকসায় 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে খোকসা পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্য প্রদান কালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পুলক/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।