Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন আইন মন্ত্রী আসাদুজ্জামান

admin • 16 Mar 2026, 10:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন আইন মন্ত্রী আসাদুজ্জামান

সারা দেশব্যাপী নদী-নালা-খাল জলধারা খনন ও পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা থেকে হাসিমপুর ৩ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জলধারা খনন কাজের উদ্বোধন করা হয়।

 

খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া-০৪ আসনের আফজাল হোসেন, কুষ্টিয়া-০১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহমাদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।