Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

admin • 14 Jan 2025, 08:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় মানুষিক ভারসাম্যহীন আব্দুল মজিদ(৪৫) ওরফে সেন্টু নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ( ১৪ জানুয়ারী ) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমান এর পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত্যু আব্দুল মজিদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মথুরাপুর (মাছপাড়া) গ্রামের ইলাহি বক্স এর ছেলে। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রী কলেজে এমএলএসএস পদে চাকুরী করতেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যু আব্দুল মজিদ দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমান এর পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যু মজিদ মানুষিক ভারসাম্যহীন। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।