Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খেঁজুর গাছ পরিষ্কার করতে ওঠে ঝুলছিল গাছি, অতঃপর...

admin • 17 Dec 2023, 07:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খেঁজুর গাছ পরিষ্কার করতে ওঠে ঝুলছিল গাছি, অতঃপর...

রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামে খেঁজুর গাছ পরিষ্কার করতে গিয়ে বাবু ফকীর (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা। নিহতের বাড়ি সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামে। তার বাবার নাম শমসের ফকীর।

 

জানা যায়, বাবু শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। তিনি পেশায় গাছি ছিলেন। তবে মাঝেমধ্যে কসাইয়ের কাজও করতেন। শনিবার দুপুরে বাড়ির পাশেই তিনি একটি খেঁজুর গাছ পরিষ্কার করেন।

   

পরে আরেকটি গাছ পরিষ্কার করার জন্য ওই গাছে উঠেন। এরপর তিনি অচেতন অবস্থায় খেঁজুর গাছেই ঝুঁলে ছিলেন। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মই বেঁধে গাছ থেকে নামিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, খেঁজুর গাছটি মাটি থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচু। তিনি খেঁজুর গাছের সঙ্গে লাগানো কাছির (মোটা রশি, এই রশি দিয়ে গাছির কোমড় ও গাছ প্যাঁচানো থাকে) সঙ্গে ঝুঁলে ছিলেন। স্থানীয় কয়েকজন মই দিয়ে তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

   

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। ওই ব্যক্তির হার্টে রিং পরানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট ‍এ্যাটাক করে মারা গেছে। লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।