Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

admin • 28 Nov 2022, 06:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

খুলনায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে খানজাহান আলী থানাধীন শিরোমণি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

 

মৃত আব্দুল আজিজের বাবার নাম আতাহের রহমান। তিনি সরকারি আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

   

স্থানীয়রা জানান, সকাল থেকে আজিজ ওখানে ঘোরাঘুরি করছিলেন, এক পর্যায়ে দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।