Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খুলনায় ক্লিনিকসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

admin • 06 May 2024, 07:17 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খুলনায় ক্লিনিকসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় দুটি ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান চালায়।

সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ডক্টরস ল্যাবকে প্রতিশ্রুতি সেবা না দেয়ার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নগরীর বয়রা এলাকার রয়েল বেকারিকে উৎপাদিত পণ্যের উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও বিক্রয় মূল্য উল্লেখ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জোড়াগেট এলাকার ভাই ভাই ইত্যাদি চানাচুর ও নাসিম চানাচুরকে অপরিষ্কার পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে যথাক্রমে ৩ হাজার ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।