Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনা-মোংলা রেলপথে চলল পরীক্ষামূলক ট্রেন

admin • 30 Oct 2023, 06:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলনা-মোংলা রেলপথে চলল পরীক্ষামূলক ট্রেন

খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নতুন নির্মিত রেল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চললো। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ফুলতলা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেন।

 

আগামী ১ নভেম্বর ভার্চুয়ালি খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। এই রুটে ট্রেন চালু হলে আরও গতিশীল হবে মোংলা বন্দর।

 

খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।

 

অন্যদিকে আগামী ১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা থেকে পদ্মা সেতু দিয়ে প্রথমবার ঢাকায় যাবে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন। আগে এই ট্রেনটি যমুনা সেতু দিয়ে ঢাকায় যেতো। পদ্মা রেল সেতু দিয়ে যাওয়ার কারণে তুলনামূলক কম সময় লাগবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।