Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

admin • 24 Nov 2023, 07:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

মৃত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৭০ বছর। তার পরনে ছিল বিস্কুট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাও রেলগেট থেকে ৫০০ গজ অদূরে কমলাপুরগামী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই বৃদ্ধ।

 

খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।