Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসায় জেনারেটর দিলেন বিএনপি নেতা

admin • 16 Aug 2026, 07:48 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসায় জেনারেটর দিলেন বিএনপি নেতা

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে একটি মাদ্রাসায় জেনারেটর এবং একটি মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা।

 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা বাজারের খেয়াঘাটসংলগ্ন জামিয়াতুল উলমিল ইসলামিয়া মাদ্রাসায় দেওয়া হয় সাড়ে তিন হাজার কিলোওয়াট ধারণক্ষমতার একটি জেনারেটর। একই সময়ে খোকসা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর ঈদগাহপাড়া শাহী জামে মসজিদের উন্নয়নকাজের জন্য দেওয়া হয় ৫০ হাজার টাকা অনুদান।

 

এসব সহায়তা হস্তান্তর করেন খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন।

 

এ সময় তিনি বলেন, ‘শুধু এই মাদ্রাসায় নয়, এর আগেও খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় নিয়মিত সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ দেশের সব সামর্থ্যবান ও দায়িত্বশীল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিপন।

তিনি আরও বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সুস্বাস্থ্য ও দেশবাসীর কল্যাণের প্রত্যয় নিয়ে খোকসা পৌর এলাকাসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

 

এই ধারাবাহিকতায় খোকসার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ বিএনপি নেতা।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকুজ্জামান, জামিয়াতুল উলমিল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম, কমলাপুর ঈদগাহপাড়া শাহী জামে মসজিদের সভাপতি মো. আফসার আলী ও ইমাম মো. হারুন অর রশীদ। এ সময় আরও ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।