কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় কুমারখালী পৌর বিএনপির কার্যলোয়ে উপজেলা বিএনপি, পৌর বিএমপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, উপজেলা কৃষকলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোজাম্মেল হোসেন-সহ অনেকই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল কুমারখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মী উপস্থিত ছিলেন।





