Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী দিল এনসিপি

admin • 10 Dec 2025, 07:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী দিল এনসিপি

গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি।

 

নভেম্বরের ৩ তারিখে বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার বিরুদ্ধে। তাতে দলটি প্রসংশসা-ও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।

তবে, আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপল কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।  আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।

এছাড়া, এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।