Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু

admin • 26 Oct 2023, 07:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে অস্ত্রপচার শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার শুরু করেন তিন মার্কিন চিকিৎসক।

   

এর আগে সাবেক এ প্রধানমন্ত্রীকে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের (সিসিইউ) অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। তিন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ছাড়াও ওটিতে আছেন ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ও ডা. নুরুদ্দিন আহমেদ।

 

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করেছেন মার্কিন চিকিৎসক দল।

 

এর আগে বুধবার রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছান। এঁরা হলেন—যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জন হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন।

 

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।। গত আড়াই মাসে কয়েক দফায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

 

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।