Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

খালেদা জিয়ার অসুস্থতার খবরটি ‘গুজব’

admin • 18 Aug 2022, 12:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার অসুস্থতার খবরটি ‘গুজব’

বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন—এমন সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এমন সংবাদের কোনো ভিত্তি নেই। এটি নিছকই গুজব বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে তিনি মিরর  অফ বাংলাদেশেকে বলেন, খবরটা সঠিক নয়। উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর ষড়যন্ত্রের অংশ এটি।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রচার হয় যে, খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।

 

 খবরে আরও বলা হয়, খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। এ কারণে তাকে আজই হাসপাতালে নেওয়া হতে পারে।

 

সংবাদমাধ্যমগুলো খবর প্রচার করলেও বিএনপির দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা, পরিবারের সদস্য কিংবা মেডিকেল টিমের কারও কোনো বক্তব্য উল্লেখ করেনি।  নির্দিষ্ট কোনো সূত্র ছাড়াই খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রচার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।