Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

admin • 27 Oct 2023, 07:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর মহাখালীর আমতলীতে বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

 

শুক্রবার বিকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, খাজা টাওয়ারের অগ্নিদুর্ঘটনার বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান হলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনন্ট্যানেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য সচিব হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

 

এছাড়া কমিটির তিন সদস্য হলেন- ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক, উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম ও ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার।

 

শাহজাহান শিকদার বলেন, অগ্নিদুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।