Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

admin • 30 Sep 2023, 10:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

খাগড়াছড়ির রামগড় ছোট খেদা এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় কাঁশিবাড়ী বিওপির নায়েব সুবেদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল ২৪ বোতল ভাররীয় মদ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট খেদা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ২৪ বোতল মদ জব্দ করা হয়,যার বাজার মুল্য আনুমানিক ৩৬ হাজার টাকা। জব্দকৃত মদ গুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।