Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু

admin • 05 Nov 2024, 10:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।  খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, বিকেলে ঝড়ের আগে বিভিন্নস্থানে ব্রজপাতের ঘটনা ঘটে।

 

এসময় আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়। এছাড়া মহালছড়ির সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।

রাজেশ বড়ুয়া আরও জানান, খাগড়াছড়ি বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। কয়েকটি স্থান থেকে ভেঙে পড়া গাছ সরানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কিছু গাছ ভেঙে গেছে সেগুলো সরানোর কাজ চলছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। 

 

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে বিভিন্নস্থানে গাছ, গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগ তারও ছিড়েছে। লাইন চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সময় লাগতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।